Web Analytics

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতার জন্য বাংলাদেশের সমর্থন চেয়েছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নেদুপ। এ উদ্দেশ্যে তিনি রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেদুপ তার প্রার্থিতার বিষয়টি জানান এবং জনস্বাস্থ্য খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের পরিকল্পনা তুলে ধরেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সাংগে নেদুপ এর আগে ভুটানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ বছর ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদের জন্য তিনি ভুটানের প্রার্থী। বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ডব্লিউএইচও সদস্যদেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তার অগ্রাধিকারগুলোও তিনি উপস্থাপন করেন।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় বাংলাদেশ ও ভুটানসহ ১১টি সদস্যদেশ রয়েছে। আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানুষের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়াতে কার্যালয়টি সমন্বিতভাবে কাজ করে। নেদুপের প্রার্থিতার পক্ষে ভুটানের প্রচার কার্যক্রমের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।