Web Analytics

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার প্রকাশিত মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যানে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৮০ জনে দাঁড়িয়েছে।

নিহত ছয়জনের মধ্যে চারজন নতুন করে প্রাণ হারিয়েছেন এবং দুজন আগে আহত হওয়ার পর মারা গেছেন। একই ৪৮ ঘণ্টায় আরও ২৬ জন আহত হয়েছেন। ২০২৫ সালের ১১ অক্টোবর ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় মোট ৫ হাজার ৭১১ জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তথ্য যাচাই ও অনুমোদনের পর নিহতের সামগ্রিক হিসাবে আরও ১৮ জনের নাম যুক্ত হয়েছে; ২৪ অক্টোবরের পর এটাই প্রথম এমন হালনাগাদ। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের সামরিক অভিযানে গাজায় অন্তত ৭৪ হাজার ৫৯৪ জন নিহত ও ১ লাখ ৭৫ হাজার ৮৩৪ জন আহত হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।