Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই ভারত থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ভারতের সরকার তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে, যারা সম্ভবত কলকাতায় রয়েছে। তাদের বিরুদ্ধে স্থানীয় আদালতে মামলা হয়েছে এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসামিদের দ্রুত ফেরত পাওয়া যাবে এবং অসম্পূর্ণ তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আবুধাবিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর ইউএই সরকারের কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।