Web Analytics

কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ১২ আগস্ট বুধবার বিকেল ৫টায় ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান খোরশেদের নেতৃত্বে মিছিলটি হয়। পুলিশ এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনকে আটক করেছে।

অভিযোগ অনুযায়ী, মো. আজাদ মিছিলে বাধা দিলে তাকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, তিনি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে অবস্থান করছেন। নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহফুজুর রহমান অভিযোগ করেন, এমপি আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন।

তিনি আরও প্রশ্ন তোলেন, একটি ইউনিয়নে এত বড় মিছিল কার ইন্ধনে হয়েছে। নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কালীম উল্লাহ বলেন, তিনি ঢাকায় আছেন এবং বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন। নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর আলম বলেন, মিছিলের সময় একটি ঘটনা ঘটে এবং পরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।