Web Analytics

বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ঋণসীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করেছে। একই সঙ্গে বিনা জামানতে ঋণের সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে।

গাইডলাইনে বলা হয়েছে, দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। এর পেছনে রয়েছে সহজ ব্যবহার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, ইলেকট্রনিক পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালের সংখ্যা বৃদ্ধি এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের বিভিন্ন প্রণোদনা। ডিজিটাল লেনদেন সহজ করতে নিরাপদ ও কার্যকর ক্রেডিট কার্ড কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে এই কাঠামো প্রণয়ন করা হয়েছে।

নতুন নির্দেশিকায় ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার, দায়িত্বশীল ঋণ প্রদান উৎসাহিত করা এবং ব্যবহারকারীদের আর্থিক শৃঙ্খলা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ঋণসীমা বাড়ায় ব্যাংকের মুনাফা বাড়বে, তবে ঝুঁকিও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।