Web Analytics

ফেনীতে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার হত্যা মামলায় আসামি সাইফুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ মাহমুদ খানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। ২৯ বছর বয়সী সাইফুলকে বৃহস্পতিবার চট্টগ্রামের নাসিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, হত্যার পর তিনি মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যান।

পিবিআই সূত্রে জানা যায়, সাইফুল একই গ্রামের প্রবাসী মোহাম্মদ মানিকের নির্মাণাধীন ভবনে কাজ করতেন। এনজিও ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। ১২ মে বিকেলে রিনা আক্তার ভবনটি দেখতে গেলে সাইফুল তার কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে গলায় চাপ দিলে রিনার মৃত্যু হয়। পরে তিনি লাশ বালুর নিচে চাপা দেন এবং দুল বিক্রি করে ১৫ হাজার ৫০০ টাকা পান, যা দিয়ে ইয়াবা সেবন করেন।

জবানবন্দি শেষে সাইফুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি পিবিআইয়ের তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।