Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে। তিনি বলেন, হত্যা মামলায় ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামি গ্রেপ্তার হয়েছে, এর মধ্যে হত্যা মামলায় ১১ জন ও ধর্ষণ মামলায় ৭১ জন জামিনে মুক্তি পেয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য দেন।

মন্ত্রী জানান, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে যাতে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, ভূমি দখল, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির ফলে এসব অপরাধ কমে এসেছে। বর্তমানে পুলিশে ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে এবং নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে, যার মধ্যে ৫০০ এএসপি, ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল।

তিনি আরও জানান, গুম কমিশনের তদন্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত আছে এবং ভুক্তভোগী পরিবারগুলোকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।