Web Analytics

ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে শনিবার রাতে গুলির ঘটনা ঘটে, যার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এক বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে এবং এক সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে গুলি চালায়। তবে এজেন্টের সুরক্ষামূলক পোশাক থাকায় তিনি অক্ষত থাকেন। ঘটনাস্থল থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এই হোটেলটি পূর্বেও প্রেসিডেন্টদের ওপর হামলার ঘটনার সাক্ষী। ১৯৮১ সালের ৩০ মার্চ, প্রেসিডেন্ট রোনাল্ড রিগান একই স্থানে জন হিঙ্কলি জুনিয়রের গুলিতে আহত হন। তিনি প্রায় পাঁচ হাজার এএফএল-সিআইও সদস্যের সামনে বক্তব্য দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন। গুলিটি লিমুজিন থেকে প্রতিফলিত হয়ে রিগানের বাম বগলের নিচে লাগে এবং তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্থি ও পুলিশ কর্মকর্তা টমাস ডেলাহান্টিও আহত হন।

চার দশক পর একই স্থানে আবারও গুলির আতঙ্ক দেখা দেওয়ায় প্রেসিডেন্টদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।