Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ধাওয়া করে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন, নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম, শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রশিবির সভাপতি মো. রোকন উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাদের পিছু নেন। পার্শ্ববর্তী বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগরে পৌঁছালে ওতপেতে থাকা কয়েকজন অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন আহত হন এবং পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার সকালে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলা এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।