Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, তার দল সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, যারা রাজনৈতিক ও ভোটাধিকার হারানোর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের মধ্যে মেরিসহ অনেকে নির্যাতিত হয়েছেন। তিনি সমর্থকদের আহ্বান জানান ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে সেই অধিকার পুনরুদ্ধার করতে। তিনি বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়।

তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন ঘটেছে, এখন দেশের পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।