Web Analytics

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ জামায়াত সমর্থক আব্বাস উদ্দিন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের জিতু অ্যাগ্রো মৎস্য খামারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে তিনি দগ্ধ হন। পরিবারের অন্য সদস্যরা বের হয়ে গেলেও তিনি বের হতে পারেননি। পরে তাকে সদর হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ছেলে এলাহি প্রিন্স জানান, আব্বাস উদ্দিন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের সদস্য ছিলেন এবং তার মা সুলতানা রাজিয়া লাকি স্থানীয় মহিলা দলের সভাপতি। প্রিন্স দাবি করেন, তার বাবাকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান বলেন, ঘটনাটি ভোটের আগের দিন ঘটেছে এবং নিহত ব্যক্তি জামায়াতের সমর্থক ছিলেন। সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।