Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে এসে দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে সমাবেশটির আয়োজন করে।

রিজভী আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সঠিক বলেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা লুটের টাকায় কিশোর গ্যাং ব্যবহার করে দেশে আগুনসন্ত্রাস, বোমাবাজি ও হত্যাকাণ্ড চালাচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভারত সীমান্তে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করা হচ্ছে। রিজভীর দাবি, শেখ হাসিনা তাঁর বাবার তৈরি বাকশাল পুনরুজ্জীবিত করেছিলেন এবং তাঁর পথ অনুসরণ করে গুম-খুন শুরু করেছিলেন। ছাত্র-জনতার ধাওয়ার মুখে দেশ ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনার সমর্থনে দেশে কোনো মিছিল হয়নি বলেও তিনি বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।