Web Analytics

ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি ও বাণিজ্যিক সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ১৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ভিয়েনাভিত্তিক এই সংস্থা জানিয়েছে যে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই অর্থ বিতরণ করা হবে, যাতে দেশগুলো ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামাল দিতে পারে।

ওপেক ফান্ড জানায়, যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হয়েছে এবং দাম বেড়েছে কয়েক গুণ। এই ‘চাহিদা-ভিত্তিক’ তহবিল উন্নয়নশীল দেশগুলোর সরকারকে অতিরিক্ত ব্যয় মেটাতে ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে। সংস্থাটি আরও জানায়, বিশ্ববাজারে যুদ্ধের নেতিবাচক প্রভাব ও বাণিজ্যে স্থবিরতা কাটিয়ে উঠতে এই প্যাকেজ দেশগুলোকে বিশেষ সুরক্ষা দেবে।

এর আগেও ওপেক ফান্ড বিভিন্ন বৈশ্বিক সংকটে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।