Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে সম্পত্তির মালিকানা ডিজিটালভাবে নিবন্ধনের জন্য নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে ইসরাইল। “ভূমি রেজিস্ট্রি ও অধিকার নিষ্পত্তি” নামে এই প্ল্যাটফর্মটি বুধবার চালু করা হয়, যার মাধ্যমে পশ্চিম তীরের সম্পত্তির মালিকানা হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই উদ্যোগকে “বিপজ্জনক ঔপনিবেশিক দখলদারিত্ব” হিসেবে আখ্যা দিয়েছে।

ফিলিস্তিনি ভূমি কর্তৃপক্ষের অভিযোগ, এই পদক্ষেপ ফিলিস্তিনিদের আইনি ও ঐতিহাসিক ভূমির অধিকারের ওপর সরাসরি আঘাত এবং পশ্চিম তীরে ইসরাইলের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার প্রচেষ্টা। জেরুজালেম গভর্নরেট ও উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছে, তারা যেন কোনো ইসরাইলি “সংস্থা, কমিটি, প্ল্যাটফর্ম বা পদ্ধতির” সঙ্গে ভূমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যুক্ত না হন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা ভবিষ্যতে ভূমি দখল ও ইসরাইলি বসতি সম্প্রসারণকে আরও সহজ করতে ব্যবহৃত হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।