Web Analytics

বৃহস্পতিবার সকালে নীলফামারীর ডোমার হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তারের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করায় এ ঘটনা ঘটে। হট্টগোলের মধ্যে এমপি অনুষ্ঠান ত্যাগ করেন। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠান সঞ্চালক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন ইচ্ছাকৃতভাবে এমপির নাম ঘোষণা করেননি। এ সময় কিছু বিএনপি নেতাকর্মী জামায়াত নেতাকর্মী ও এমপিকে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলে স্লোগান দেন।

মাসুদ বিন আমিন সুমন অভিযোগ অস্বীকার করে জানান, উপজেলা প্রশাসনের দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম ছিল না। তিনি এমপিকে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করেছিলেন, কিন্তু কিছু দুষ্কৃতিকারী অনুষ্ঠানটি বিশৃঙ্খল করে। এমপি আব্দুস সাত্তার বলেন, এ ধরনের অনুষ্ঠানে দলীয় ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত এবং ভবিষ্যতে প্রশাসনকে বিষয়টি খেয়াল রাখতে হবে।

ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, কিছুটা বিশৃঙ্খলা হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।