Web Analytics

নিরাপত্তা পরিষদ মিশনটির ম্যান্ডেট নবায়নে ব্যর্থ হওয়ায় পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। ১৯৯১ সালের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে মোতায়েন থাকা মিনুরসো ১ নভেম্বর থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়া শুরু করবে। এ সময় মিশনের সরঞ্জাম ও সম্পদ সেনা ও সদস্য পাঠানো দেশগুলোর কাছে ফেরত দেওয়া হবে।

পশ্চিম সাহারাকে নিজেদের ভূখণ্ড দাবি করা মরক্কো সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। স্পেন ১৯৭৬ সালে অঞ্চলটি ছেড়ে যাওয়ার পর থেকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত আলজেরিয়ার সমর্থনপুষ্ট পলিসারিও ফ্রন্ট উদ্বেগ প্রকাশ করেছে। আলজেরিয়া মিশনের মেয়াদ নবায়ন না হওয়ায় গভীর দুঃখ জানিয়েছে এবং মরক্কোর অবস্থানের প্রতি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত পক্ষপাতকে দায়ী করেছে।

যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি পশ্চিম সাহারায় গণভোট আয়োজনের দায়িত্ব ছিল মিনুরসোর, তবে ভোটার নির্ধারণ নিয়ে বিরোধে তা সম্ভব হয়নি। মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনায় সমর্থন জোরদার ও বাহিনীর পরিসর কমানোর যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়। পরে রাশিয়ার পাল্টা প্রস্তাবও প্রত্যাখ্যাত হওয়ায় নতুন ম্যান্ডেট ছাড়াই মিশনের মেয়াদ শেষ হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।