Web Analytics

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে নিজেদের দলীয় কর্মীরাই আওয়ামী লীগ সমর্থনপুষ্ট সাবেক চেয়ারম্যান শাহ আলমকে পুনর্বাসনের অভিযোগ তুলেছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্তমান ইউনিয়ন বিএনপি কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমদ নবী দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করছেন এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তারা অর্থের বিনিময়ে বিতর্কিত সাবেক চেয়ারম্যান শাহ আলমকে পুনর্বহালের চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। বক্তারা বলেন, শাহ আলমের সময় এলাকায় সন্ত্রাস, দখলবাজি, মাদক ব্যবসা ও সহিংসতা বেড়েছিল এবং তার বিরুদ্ধে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার অভিযোগও রয়েছে।

তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।