Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবার দেশের আটটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে আয়োজনের পরিকল্পনা করেছে। মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় সিদ্ধান্তটি বিবেচনায় নেওয়া হয়। নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশাল যুক্ত হওয়ায় এবার সব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান জানান, উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাত বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বিতীয় সভায় বরিশালকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

ভর্তি উপকমিটি এবারের পরীক্ষা ‘বি’ ইউনিট বা বাণিজ্য দিয়ে শুরু করার সুপারিশ করেছে। প্রস্তাবিত প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী বছরের ৮ জানুয়ারি বি ইউনিট, ৯ জানুয়ারি বিজ্ঞান বিভাগের সি ইউনিট এবং ১৬ জানুয়ারি মানবিক বিভাগের এ ইউনিটের পরীক্ষা হতে পারে। প্রাথমিক আবেদনের সময়সীমা চলতি বছরের ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।