Web Analytics

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অনেক শিক্ষার্থী ইংরেজি দক্ষতা পরীক্ষার উচ্চ ফি ও প্রস্তুতির কারণে আইইএলটিএস দিতে দ্বিধায় থাকেন। প্রতিবেদনে বলা হয়েছে, এখন অনেক বিদেশি বিশ্ববিদ্যালয় ও বৃত্তি কর্তৃপক্ষ ইংরেজি মাধ্যমে পড়াশোনা সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সার্টিফিকেটকে বিকল্প হিসেবে গ্রহণ করছে, যা বিদেশে ভর্তি প্রক্রিয়াকে সহজ করছে।

এমওআই সার্টিফিকেট হলো একটি দাপ্তরিক প্রমাণপত্র, যা দেখায় শিক্ষার্থী তার পূর্ববর্তী ডিগ্রি ইংরেজি মাধ্যমে সম্পন্ন করেছে। এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজিস্ট্রার বা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে আবেদন করে পাওয়া যায়। তবে অনেক বিশ্ববিদ্যালয় পাঁচ বছরের বেশি পুরোনো ডিগ্রির ক্ষেত্রে এমওআই গ্রহণ করে না এবং আইইএলটিএস বা অনুরূপ পরীক্ষার ফল চায়।

জার্মানি, হাঙ্গেরি, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পোল্যান্ড, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, চীন ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমওআই গ্রহণ করে। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, ইরাসমাস মুন্ডাস ও সুইডিশ ইনস্টিটিউটসহ একাধিক বৃত্তি কর্মসূচিতেও আইইএলটিএস ছাড়াই আবেদন করা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।