Web Analytics

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত ২৪ ঘণ্টার টানা ভারী বৃষ্টি ও বন্যাজনিত দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ২৬ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদিপশুও মারা গেছে। টানা বর্ষণ ও ধারণক্ষমতার অতিরিক্ত পানি বহনকারী নালা উপচে পড়ায় প্রদেশটির প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর ২টা পর্যন্ত বৃষ্টিজনিত ১৪টি দুর্ঘটনার খবর পাওয়া যায়। লাহোরে চারটি ছাদধসে তিনজন, কাসুরে ছাদধসে দুজন, ফয়সালাবাদে এক নারী এবং গুজরানওয়ালায় পানিতে ডুবে এক শিশু মারা যায়। বাহাওয়ালনগর, নারোয়াল, সিয়ালকোট, নানকানা সাহিব, শেখুপুরা ও ওকারায় ছাদধস, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও খামারের ছাউনি ধসের ঘটনায় আরও অনেকে আহত হন।

পিডিএমএর মহাপরিচালক উমর আব্বাস বলেন, প্রধান নদীগুলোর পানির স্তর তখনও স্বাভাবিক থাকায় বড় ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগামী ২৪ ঘণ্টায় চেনাব ও রাভি নদীর পানি মাঝারি থেকে উচ্চ বন্যা পর্যায়ে উঠতে পারে। চলতি মৌসুমে পাঞ্জাবে বৃষ্টিজনিত ঘটনায় মোট ২২ জনের মৃত্যু ও ১৮৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে পিডিএমএ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।