Web Analytics

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন-ইজিপ্ট প্রীতি ম্যাচে মুসলিমবিদ্বেষী স্লোগান শোনা যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে গ্যালারির ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। প্রথমার্ধে এমন আচরণের পর স্টেডিয়ামের বড় পর্দায় সতর্কবার্তা দেওয়া হলেও দ্বিতীয়ার্ধেও একই ধরনের স্লোগান চলতে থাকে।

ঘটনাটির নিন্দা জানিয়েছে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ এবং জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। ইয়ামাল সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় বলেন, তিনি একজন মুসলিম এবং এমন স্লোগান অসম্মানজনক। ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদের প্রকাশ বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ফুটবল উপভোগের খেলা, কারও বিশ্বাস বা পরিচয়কে হেয় করার জায়গা নয়।

শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইয়ামাল বিশ্বকাপে আবার দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।