Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তেহরান ভীত নয়। তিনি জানান, ইরান লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার প্রচেষ্টাও অব্যাহত রাখবে। গালিবাফের ভাষ্য, ইরান সর্বশক্তি দিয়ে সামরিক ময়দানে উপস্থিত রয়েছে এবং প্রতিপক্ষকে নতুন নতুন চমক দিয়ে মোকাবিলা করবে।

গালিবাফ সামরিক ও কূটনৈতিক তৎপরতাকে সমান্তরাল পথ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, সামরিক ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা এবং ইরানি জনগণের ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে তেহরান কূটনীতির হাতিয়ারও ব্যবহার করবে।

গত মাসে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রকে শর্তের একটি আনুষ্ঠানিক তালিকা পাঠায় ইরান। এতে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ, জব্দ ইরানি অর্থ বা তহবিল অবমুক্ত, ইরানি বন্দরগুলোর নৌ-অবরোধ প্রত্যাহার, অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ, ইরানের প্রতিপক্ষদের সঙ্গে সহযোগিতা বন্ধ এবং ইরানি ভূখণ্ডে সব ধরনের মার্কিন হামলা বন্ধের দাবি জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।