Web Analytics

ভেনেজুয়েলার তেলশিল্পের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রশাসন কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে দেশটির তেল খাতে বিশেষ করে মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একাধিক লাইসেন্স জারি করেছে, যার মধ্যে একটি লাইসেন্স ভেনেজুয়েলার সরকার ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনেজুয়েলা এসএ (পিডিভিএসএ)-এর সঙ্গে নির্দিষ্ট লেনদেনের অনুমতি দেয়। এর আওতায় তেল ও গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় পণ্য, প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহ করা যাবে।

আরেকটি লাইসেন্সে বন্দর ও বিমানবন্দর পরিচালনাসংক্রান্ত কিছু লেনদেনের অনুমোদন দেওয়া হয়েছে, এবং তৃতীয় নথিতে ভেনেজুয়েলা থেকে উৎপত্তি হওয়া তেল সম্পর্কিত নির্দিষ্ট কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন মার্কিন জ্বালানিসচিব ক্রিস রাইট ভেনেজুয়েলায় সম্ভাব্য সফরের পরিকল্পনা করছেন। সফরের তারিখ এখনো প্রকাশ করা হয়নি, তবে তেল খাত নিয়ে আলোচনা হতে পারে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার কাছে বিশ্বের মোট প্রমাণিত তেল মজুতের প্রায় এক-পঞ্চমাংশ রয়েছে এবং একসময় দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।