Web Analytics

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার সকালে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং স্মারক উপহার দেওয়া হয়। দলের কোচিং স্টাফদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। প্রশাসক তার বক্তব্যে খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করেন এবং জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের খালি জায়গাগুলো খেলাধুলার উপযোগী করে উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই সংবর্ধনার মূল উদ্দেশ্য খেলোয়াড়দের সম্মান ও অনুপ্রেরণা দেওয়া।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ডিএনসিসি প্রশাসককে ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে ধন্যবাদ জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন দেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং খেলাধুলা সমাজে ঐক্য বজায় রাখতে সহায়তা করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।