Web Analytics

টানা ভারি বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়জনিত প্রতিকূল আবহাওয়া এবং বিদ্যুৎ সংকটের কারণে হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন চা-বাগানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ উভয় ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতি হয়েছে, যার পরিমাণ আনুমানিক কয়েক কোটি টাকা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাতা উত্তোলন সম্ভব হয়নি, ফলে চা-পাতা অতিরিক্ত পরিপক্ব হয়ে গুণগত মান হারিয়েছে। সূর্যালোকের অভাব, অতিরিক্ত আর্দ্রতা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের কারণে গাছের ডালপালা ভেঙে পড়েছে এবং জমির গঠন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময়মতো প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন না হওয়ায় সতেজ পাতা নষ্ট হয়ে চায়ের মান কমে গেছে।

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন ও স্থানীয় ব্যবস্থাপকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে চা শিল্পের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার করা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।