ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উপলক্ষে রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয়।
অধ্যাপক সালাম বলেন, পুশকিন আধুনিক রুশ সাহিত্যের জনক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত এবং তার সাহিত্য মানবিক মর্যাদা, স্বাধীনতা ও সাংস্কৃতিক চেতনার প্রতীক। তিনি উল্লেখ করেন, পুশকিন দিবস উদযাপন কেবল একজন সাহিত্যিককে শ্রদ্ধা জানানো নয়, বরং রুশ ভাষার সমৃদ্ধ ঐতিহ্যেরও উদযাপন। তিনি আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিশেষ অতিথি খেলভনয় বলেন, রুশ ভাষা বিজ্ঞান, সাহিত্য ও প্রযুক্তির জগতে প্রবেশের দ্বার এবং এটি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সুযোগ সৃষ্টি করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।