Web Analytics

গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী যমুনা সার কারখানা আবারও পুরোপুরি বন্ধ হয়েছে। রোববার ভোর ৫টা থেকে গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়। কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে কারখানাটিতে পুনরায় সার উৎপাদন শুরু হয়েছিল।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীন কারখানাটির দৈনিক ইউরিয়া উৎপাদন সক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। উৎপাদনের জন্য ৪২ পিএসআই গ্যাসচাপ প্রয়োজন। গ্যাস সংকটে প্রায় আট মাস বন্ধ থাকার পর ২০ সেপ্টেম্বর গ্যাস পেয়ে কর্তৃপক্ষ স্টার্ট-আপ শুরু করে। মঙ্গলবার রাতে ৩৮ থেকে ৩৯ পিএসআই চাপেই অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু হয়, পরে চাপ ২৬ থেকে ২৭ পিএসআইয়ে নেমে আসে।

উৎপাদন শুরুর ৪৩ ঘণ্টার মাথায় বয়লারে লিকেজ দেখা দিলে আবার উৎপাদন বন্ধ হয়। লিকেজ মেরামতের পরও কম গ্যাসচাপের কারণে উৎপাদনে যাওয়া যায়নি। প্রশাসনের মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, চাহিদামতো গ্যাস পেয়ে উৎপাদন শুরু হলেও তিতাস কর্তৃপক্ষ সরবরাহ বন্ধ করায় কারখানাটি আবার বন্ধ হয়েছে। কারখানা থেকে ১৯ জেলার প্রায় আড়াই হাজার ডিলার সার উত্তোলন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।