Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শিগগির অনুষ্ঠিত হবে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেহরানের বৈধ অধিকার এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে সময় লাগবে। আরাগচি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং বোমা হামলা করেও তা ধ্বংস করা যাবে না।

গত শুক্রবার ওমানে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনাকে তিনি ‘ভালো শুরু’ হিসেবে উল্লেখ করেন। তবে সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায়, তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করবে। গত বছর ইসরাইলের বোমা হামলার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা ভেঙে যাওয়ার পর এটাই ছিল প্রথম বৈঠক।

সরকারবিরোধী বিক্ষোভ দমনের পর যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিমানবাহী রণতরি মোতায়েন করেছে। আরাগচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত এবং এই ইস্যুর সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।