Web Analytics

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার হাইকমিশনের ফেসবুক পেজে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত আহ্বানে ইসরাইল-ফিলিস্তিন ও ইরান-ইসরাইলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার কিংবা প্রচার না করতে বলা হয়েছে।

নির্দেশনায় কর্মরত দেশের আইন, কর্মস্থলের নীতিমালা এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান রেখে পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগে সামাজিক মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই এবং অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল ও বার্তা থেকে সতর্ক থেকে প্রতারণা ও ফিশিং এড়াতেও বলা হয়েছে।

হাইকমিশন সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট বিষয়, গুজব, মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে বলেছে। নিষিদ্ধ রাজনৈতিক প্রচারণা, যাচাইহীন অনুদান, নিরাপত্তাসংশ্লিষ্ট স্থানের ছবি প্রকাশ এবং ব্যক্তিগত নথি বা ব্যাংক তথ্য শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে। ভুয়া চাকরি, অবৈধ ভিসা, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি প্রতারণা থেকেও দূরে থাকতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।