Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই ঢাকার লেক ও খাল ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে। রোববার সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক উদ্যোগ জোরদার করা হয়েছে। সভায় জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ সচল রাখা ও নগর সৌন্দর্যবর্ধনের বিষয়ে আলোচনা হয়। এতে রাজউক, ওয়াসা, সিটি কর্পোরেশন ও বিভিন্ন সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে গুলশান ও বনানীসহ ঢাকার লেকগুলো পরিচ্ছন্ন রাখতে তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। লেকগুলোর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে রেস্তোরাঁ ও হোটেলে র‍্যাম্প ও আলাদা টয়লেট বাধ্যতামূলক করা হচ্ছে।

সভায় ভবনে সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, ওয়াটার বাস চালু এবং ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েও আলোচনা হয়, যা বাস্তবায়িত হলে যানজট কমবে ও নগর পরিবেশ উন্নত হবে বলে আশা করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।