Web Analytics

ঢাকা মেট্রোরেল-১ প্রকল্পের ভূগর্ভস্থ অংশের নির্মাণকাজে ভারতের টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। জাপানের নিশিমাতসু কনস্ট্রাকশন ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে টাটা প্রজেক্টসকে কাজ দেওয়ার কথা উল্লেখ করে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অবস্থান জানান।

ইরান বলেন, বাংলাদেশের মতো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর ভূগর্ভস্থ নির্মাণকাজে ভারতীয় প্রতিষ্ঠান যুক্ত করার সিদ্ধান্ত জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে বলে ইরান দাবি করেন। তিনি বলেন, দেশীয় প্রকৌশলী, নির্মাণপ্রতিষ্ঠান ও দক্ষ জনবলকে উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা স্থানীয় সক্ষমতা বিকাশে বাধা হতে পারে। তাঁর মতে, উন্নয়ন জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দেশীয় সক্ষমতার ভিত্তিতে হওয়া উচিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।