Web Analytics

ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হুতি আনসারুল্লাহ সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। শুক্রবার, ৩ জুলাই এক বিবৃতিতে তারা অভিযোগ করে যে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমানের অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা আগ্রাসন চালায়, তবে স্থল ও সমুদ্রপথে পাল্টা হামলা চালানো হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সৌদি যুদ্ধবিমানের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়। সারির দাবি অনুযায়ী, ইরানি বিমানটি দুই শতাধিক আটকে পড়া, আহত ও অসুস্থ নাগরিক বহন করছিল এবং পরে নিরাপদে সানায় অবতরণ করে তেহরানে ফিরে যায়। হুতিরা জানায়, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং সৌদি-মার্কিন অবরোধ ভাঙার লক্ষ্যে কাজ করছে।

সম্প্রতি সৌদি সমর্থিত ইয়েমেন সরকার ও হুতিদের মধ্যে বড় বন্দি বিনিময়ের পর এই নতুন হুমকি এসেছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইয়েমেনের পরিস্থিতি এখনো অস্থির রয়ে গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।