Web Analytics

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আশঙ্কা করেছেন, বাংলাদেশে চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গু পরিস্থিতি বিপজ্জনক হয়ে সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। রোববার, ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের জেনারেল ওসমানী গেটে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কর্মস্থল ও বাসাবাড়ি পরিষ্কার রাখা এবং প্রতিরোধে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, গত তিন-চার বছরের তথ্য ও এপিডেমিওলজিক্যাল বিশ্লেষণে দেখা গেছে, বৃষ্টির ধরন, উষ্ণ তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে সাধারণত এ সময়ই ডেঙ্গুর পিক টাইম আসে। এখনই প্রতিরোধ জোরদার না করলে আগামী মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে পারে বলে তিনি জানান। ঢাকার অ্যাপার্টমেন্টে কর্মীদের প্রবেশে সীমাবদ্ধতার কারণে অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশন ও নাগরিকদের ব্যক্তিগত সচেতনতায় জোর দেন তিনি।

সরকারি কর্মীদের পাশাপাশি রেড ক্রিসেন্ট, স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন সংগঠনকে নিয়ে দু-এক দিনের মধ্যে সমন্বিত প্রতিরোধ কার্যক্রম শুরু হবে। সোমবার সিভিল সার্জনদের সঙ্গে জুম বৈঠকে অতিরিক্ত শয্যা, স্যালাইন ও টেস্ট কিট মজুত নিশ্চিতের নির্দেশ দেওয়া হবে। প্রায় ৩০০ চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং হাসপাতাল ও ঘনবসতিপূর্ণ এলাকায় মশারি ও বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।