Web Analytics

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা করেছেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে একটি নতুন ছাত্র হল নির্মাণ করা হবে। ঢাকার পূর্বাচলে বুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে এই হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। শনিবার বুয়েটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। শিক্ষামন্ত্রী জানান, সরকার শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে এবং তা জিডিপির ২ শতাংশ থেকে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি সততার সঙ্গে বাজেট ব্যবহারের ওপর গুরুত্ব দেন এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মন্ত্রী আরও জানান, পূর্বাচল ক্যাম্পাসের জমির বকেয়া কিস্তি সরকার নিজস্ব তহবিল থেকে পরিশোধ করবে এবং বুয়েটে আন্তর্জাতিক ও দেশীয় অ্যালামনাই কন্ট্রিবিউশন ফান্ড গঠনের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।