Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে এবং ২০৩০ সালের মধ্যে এ শিল্পের নির্ধারিত লক্ষ্য পূরণে বাংলাদেশ সক্ষম হবে। শনিবার, ২৫ জুলাই রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুই দিনব্যাপী এই আয়োজন যৌথভাবে করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও সিলিকন রিভার বাংলাদেশ। এতে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। তিনি একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন। সামিটে দুই দিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।