Web Analytics

দোহায় ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬-এ বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা এবং অবকাঠামো ও উৎপাদন খাতের মেগা প্রকল্প তুলে ধরেছে ইনভেস্ট বাংলাদেশ। সোমবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড আয়োজিত তিন দিনের ফোরামের বিশেষ অধিবেশনে প্রায় ১০০ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আন্তর্জাতিক অর্থায়নকারী এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধি অংশ নেন।

‘ইনভেস্ট ইন বাংলাদেশ: দ্য বিলিয়ন ডলার অপরচুনিটি হাইডিং ইন প্লেইন সাইট’ শীর্ষক অধিবেশনে উপস্থাপনা দেন বিনিয়োগ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য নাহিয়ান রহমান রোচি। তিনি তরুণ কর্মশক্তি, প্রতিযোগিতামূলক পরিচালন ব্যয় ও বড় অভ্যন্তরীণ বাজারের কথা তুলে ধরেন। সরকারি জমিতে সৌরবিদ্যুৎ, এলএনজি অবকাঠামো, প্রস্তাবিত চট্টগ্রাম মুক্ত বাণিজ্য অঞ্চল, বন্দর, মাতারবাড়ী গ্রিন ডকইয়ার্ড, ইলেকট্রনিকস, প্রযুক্তিনির্ভর বস্ত্র ও চিকিৎসাসামগ্রী খাতের সুযোগও আলোচনায় আসে।

রোচি জানান, প্রকল্পে অংশ নেওয়ার বিষয়ে বিনিয়োগকারী ও আঞ্চলিক অংশীদারেরা আগ্রহ দেখিয়েছেন এবং ইনভেস্ট বাংলাদেশ তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। ফোরামে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকও হয়েছে। চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সংস্থাটির পাইপলাইনে থাকা ১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প আগামী কয়েক মাসে পিপিপির আওতায় বাস্তবায়িত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।