Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রামিসা হত্যা মামলার নৃশংসতা ও গুরুত্ব বিবেচনা করে এর ডেথ রেফারেন্স শুনানিটি আইনগত প্রক্রিয়া মেনে কিছুটা এগিয়ে আনার জন্য সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার রায় দেশের বিচারিক ও তদন্ত ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি জানান, অত্যন্ত স্বল্প সময়ে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতের বিচারক ও কর্মকর্তারা ঈদের ছুটি বাতিল করে বিচার কার্যক্রম শেষ করেছেন, যা রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ।

তিনি আরও বলেন, পুলিশের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হবে এবং গাফিলতি বা অন্যায়ের জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। সম্প্রতি রামিসা হত্যা সহ বিভিন্ন জটিল মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশের ভূমিকা প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।