Web Analytics

টানা ১৩ রাত ধরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রতিদিন ইরানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলোতে সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ উপকেন্দ্র ও সুপেয় পানি শোধনাগারের মতো বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বেসামরিক অবকাঠামোয় হামলা চালাচ্ছে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই হুমকির মুখে ইরানের বড় ধরনের পাল্টা আঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। এতে পুরো অঞ্চল পূর্ণাঙ্গ ও সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘাতের প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ও ইরান আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে এগোচ্ছে কি না এবং দুই দেশের ঐতিহাসিক বিরোধ বর্তমান পরিস্থিতিকে কীভাবে প্রভাবিত করছে। আল-জাজিরার ‘আপফ্রন্ট’ অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা করেছেন বস্টন কলেজের সমাজবিজ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ের সহযোগী অধ্যাপক আলি কাদিভার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মার্ক ল্যামন্ট হিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।