Web Analytics

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে ফুটপাত দখল করে নির্মিত সাবেক উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। এটি ছিল দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযান।

এর আগে সোমবার প্রথম দফার অভিযানে বাজার এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও ওই ভবনটি অক্ষত থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা হয় এবং ভবনটির বৈধতা ও লিজ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয় সূত্র জানায়, একটি সমিতির নামে বরাদ্দ পাওয়া ভবনটিতে পরে ইটের পার্টিশন দিয়ে একাধিক কক্ষ তৈরি করে জামানতের বিনিময়ে ভাড়া দেওয়া হয় এবং সম্প্রতি সেখানে ছয়টি দোকান নির্মাণের কাজ শুরু হয়েছিল।

উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।