Web Analytics

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর ইরানে সাম্প্রতিক যুদ্ধে নিহত ৩,৩৭৫ জনের পরিচয় শনাক্ত করেছে দেশটির ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন। হামলার ৪০ দিন পর ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সংস্থার প্রধান আব্বাস মাসজেদি আরানি জানান, শনাক্তদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী।

ইরানের সরকারি সূত্র জানায়, যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নির্ধারণ করা কঠিন। যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া এবং অনেক এলাকা থেকে তথ্য সংগ্রহে বাধা থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতি ইরানের জন্য বড় ধরনের মানবিক ও অবকাঠামোগত ক্ষতির ইঙ্গিত দিচ্ছে, যেখানে দেশটি ইতোমধ্যে বহু শীর্ষ নেতা হারিয়েছে এবং ব্যাপক ধ্বংসের মুখোমুখি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।