বিশ্ববাজারে একদিনে দুই দফা বেড়েছে জ্বালানি তেলের দাম। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২১ ডলার বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৩১ ডলারে ওঠে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ৮৩ ডলার বা ২ দশমিক ১৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়।
বিশ্লেষকদের মতে, হরমুজকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির ফলে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এতে দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রভাব আন্তর্জাতিক তেলের বাজারে পড়েছে। হরমুজ প্রণালির লারাক দ্বীপে হামলা এবং এর পর তেহরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দাম বৃদ্ধির এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, তা এখন বাজারের বড় প্রশ্ন। রয়টার্স জানিয়েছে, সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে এলে তেলের দাম আবার কমতে পারে। তবে হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে ব্যারেলপ্রতি ৯০ ডলারের বেশি দাম আরও শক্ত অবস্থানে থাকতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।