Web Analytics

ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পাল্টা হিসেবে রোববার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই ঘোষণা দেয়। আইআরজিসি জানায়, স্থাপনাগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত প্রণালি বন্ধ থাকবে এবং ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে ইসরায়েলের জ্বালানি ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে ব্যাপক হামলা চালানো হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানিগুলোও ধ্বংস করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ২৮ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ হামলার পর থেকেই ইরান প্রণালিটি প্রায় বন্ধ করে রেখেছে, ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নিচ্ছে এবং ইরানকে হুমকি দিচ্ছে যাতে তারা জাহাজ চলাচলে বাধা না দেয়।

এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান হরমুজে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে, তবে এখনো কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।