Web Analytics

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই ট্রাইব্যুনালে নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদনগুলোর শুনানি গ্রহণ করবেন। প্রধান বিচারপতি এই বেঞ্চকে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি নির্বাচন বিষয়ক আবেদনপত্রের শুনানি ও নিষ্পত্তির এখতিয়ার দিয়েছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় বলা হয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (২০০১ সালের সংশোধনীসহ) অনুযায়ী এই বেঞ্চে স্থানান্তরিত নির্বাচনি আবেদনপত্র গ্রহণ, রুল জারি ও শুনানি করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে আবেদন করা যাবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয় এবং ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।