Web Analytics

চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী এলাকায় নিজ বাড়িতে ফ্যানে সংযোগ দিতে গিয়ে মোবারক হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকার সময় তিনি একা ফ্যানের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হাইমচর থানার উপ-পরিদর্শক সমীর দাস জানান, যুবক নিজেই ইলেকট্রিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।