Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বিশ্বাস ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি গুরুতর আহত। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। এর আগে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, খামেনি সামান্য আঘাত পেয়েছেন এবং দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন খামেনি কোনোভাবে বেঁচে আছেন কিন্তু গুরুতর আহত। বৃহস্পতিবার রেকর্ড করা এই সাক্ষাৎকারটি শুক্রবার সকালে প্রচারিত হয়। যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে এই মন্তব্য আসে, যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে মোজতবা খামেনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরান পিছু হটবে না। তিনি শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।