Web Analytics

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার দ্বিতীয় তলা থেকে লাফিয়ে আব্দুল মমিন ওরফে ‘বড় গ্যদা’ নামে চুরির মামলার ৪০ বছর বয়সী এক হাজতি আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি নিচে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে আটক করা যায়নি।

আদালতে হাজিরা দিতে আসা একাধিক ব্যক্তি জানান, সকালে জেলা কারাগার থেকে বিভিন্ন মামলার কয়েকজন আসামিকে আদালতে আনা হয়েছিল। বেলা ১১টার দিকে একজন আসামি দ্বিতীয় তলার হাজতখানা থেকে লাফ দেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, পুলিশ সিঁড়ি দিয়ে নামার মধ্যে তিনি দৌড়ে বাউন্ডারি দেয়াল টপকে চলে যান। আদালতের অতিরিক্ত পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কর্নেল বলেন, তিনি শুনেছেন একজন হাজতি আসামি পালিয়েছেন এবং পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে।

একটি সূত্রের তথ্য অনুযায়ী, আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার সফর শেখের ছেলে। তাঁর ভাই কিসমত আলী বলেন, প্রায় ২০ থেকে ২২ দিন আগে তাঁর বাড়িতে চুরির অভিযোগে এলাকাবাসী মমিনকে আটক করে পুলিশে দিয়েছিল। এ ঘটনার বিষয়ে পুলিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।