Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে তেল বিক্রি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে আরও কয়েকটি দেশ। রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালি ঘিরে অনেক ইতিবাচক ঘটনা ঘটছে। তিনি জানান, সোমবার সকাল থেকে শুরু হতে যাওয়া নৌ-অবরোধ অত্যন্ত কার্যকর হবে, কারণ অন্যান্য দেশও এখন ইরানের তেল বিক্রি বন্ধে সহযোগিতা করছে।

ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতাকে উপহাস করে বলেন, দেশটির সামরিক বাহিনী প্রায় ‘বিধ্বস্ত’ অবস্থায় আছে এবং তাদের পুরো নৌবাহিনী ‘পানির নিচে’। তিনি আরও দাবি করেন, অনেক ট্যাংকার হরমুজ প্রণালি এড়িয়ে পথ পরিবর্তন করছে এবং বহু জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে আসছে তেল সংগ্রহের জন্য।

ইরান আলোচনায় ফিরবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা ফিরুক বা না ফিরুক, এতে তার কিছু যায় আসে না। খবরটি প্রকাশ করেছে আনাদোলু।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।