Web Analytics

ফ্রান্সে চলমান জি৭ শীর্ষ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, তাঁর সহায়তা ছাড়া ইসরাইলের অস্তিত্ব থাকত না। ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র দুই সপ্তাহ দূরে ছিল এবং পূর্ববর্তী নেতৃত্ব নিশ্চিহ্ন হওয়ার পর এখন দেশটিতে আরও যৌক্তিক নেতৃত্ব রয়েছে।

লেবানন ইস্যুতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করে ট্রাম্প বলেন, তাঁকে আরও দায়িত্বশীল হতে হবে। ইরানের সঙ্গে চুক্তি ঘোষণার ঠিক আগে বৈরুতে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলাটি তাঁর পছন্দ হয়নি এবং তিনি বিষয়টি ইসরাইলকে জানিয়ে দিয়েছেন। লেবানন পরিস্থিতিকে ‘ছোটখাটো যুদ্ধ’ আখ্যা দিয়ে ট্রাম্প ইসরাইলকে পরামর্শ দেন, হিজবুল্লাহর বিষয়টি সিরিয়ার ওপর ছেড়ে দিতে।

বৈঠকে ট্রাম্প কাতারের সাহসিকতা ও মধ্যস্থতার প্রশংসা করেন। কাতারের আমির এই মার্কিন-ইরান চুক্তিকে অঞ্চলের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, গতি বজায় থাকলে আরও বড় সাফল্য আসবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।