Web Analytics

বরিশাল নগরের আটটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকার অভিযোগে মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বন্দর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নগরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমে গোপন নজরদারি চালিয়ে অনিয়মের তথ্য পেয়ে অধিদপ্তরকে অবহিত করে। এরপর যৌথভাবে অভিযান চালিয়ে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হেলথ এইড মেডিকেল সার্ভিসেস, নোভা মেডিকেল সার্ভিসেস, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল সিটি জেনারেল হসপিটাল, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেস ও রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

অভিযানে নিশ্চিত হওয়া অনিয়মের ভিত্তিতে এসব জরিমানা আরোপ করা হয়, যা স্বাস্থ্যসেবা খাতে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিতের প্রচেষ্টার অংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।