Web Analytics

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হবে। বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী “১১তম সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৬” প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এই প্রদর্শনী ১৪ থেকে ১৬ মে পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করনীতি ও বিনিয়োগ-সংক্রান্ত আইন-কানুন সহজ করা হবে। বাজারে অনিয়ম ও কৃত্রিম বাধা দূর করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ তৈরি করা হবে। সঠিক নীতি, স্বচ্ছতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশ আঞ্চলিক বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

প্রদর্শনীটি এইচভিএসিআর ও কোল্ড চেইন শিল্পের প্রযুক্তি, পণ্য ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগকারী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।